প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৪

“শিক্ষা, ঐক্য, প্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তিতে প্রীতি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের উদ্যোগে ৭ ও ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সার্বিক সহযোগীতায় সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য প্রীতি ফুটবল ম্যাচ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েলের সভাপত্বিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন শাহরাস্তি পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি।

বিশেষ অতিথি ছিলেন, শাহরাস্তি পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ আবদুল কাইয়ুম রিপন, শাহরাস্তি পৌরসভা স্বেচ্ছাসবক দলের সদস্য সচিব মোঃ আবুল হায়দার, যুবনেতা কাশেম মিয়াজি, হানিফ মিয়াজি, ছাত্রনেতা জাকারিয়া ফাহিম, শাহাদাত, রতন,প্রমুখ।

প্রধান অতিথি আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি বলেন, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং শরীর ও মনকে সতেজ রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে।

ম্যাচের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে খেলার সূচনা করা হয়। ফুটবল প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে শাহরাস্তি পৌরসভার ৭ ও ৯ নং ওয়ার্ডের ছাত্রদল। খেলায় নির্ধারিত সময় খেলা ড্র হওয়ায় ট্রাইবেকারে ৪-৩ ব্যবধানে ৯ নং ওয়ার্ড ছাত্রদল জয়ী হয়। খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন