হাজীগঞ্জ উপজেলার বাকিলায় মোটরসাইকেলের সংঘর্ষে মো. সুজন হাজী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে বাকিলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।
নিহত মো. সুজন হাজী চাঁদপুর জেলার মহামায়া হাজী বাড়ির খোরশেদ আলম হাজীর ছেলে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।