প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় জোসনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বলাখাল বকুলতলা রোডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোসনা বেগম হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের মমতাজ উদ্দিন ডালীর স্ত্রী।

স্থানীয়রা জানান, কুমিল্লাগামী আইদি পরিবহন (গাড়ি নং-৩১৮) ও চাঁদপুর থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার কবলে পড়েন জোসনা বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ের জামাতা বলেন, “আমরা এখনই কোনো আইনি পদক্ষেপ নিচ্ছি না। পরে বিষয়টি মোকাবিলা করবো।”

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন ফারুক জানান, “দুর্ঘটনার খবর পেয়ে ফোর্স পাঠানো হয়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে আইদি পরিবহন ও সিএনজি পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।”

তিনি আরও বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন