প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে গোয়ালঘর পরিষ্কার করতে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫

হাজীগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে পারভীন বেগম নামের (৪৫) এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এদিন দুপুরে তিনি গোয়ালঘর পরিষ্কার করতে গেলে তার পায়ে সাপে কামড় দেয়।

মারা যাওয়া পারভীন বেগম উপজেলার বাকিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিম দেবপুর গ্রামের খান বাড়ির মো. মিজানুর রহমান খানের স্ত্রী। তিনি ৪ ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী। বিষয়টি নিশ্চিত করেছেন, স্থানীয় ইউপি সদস্য মো. হাবিব।

জানা গেছে, এদিন দুপুরে গোয়ালঘর পরিষ্কার করছিলেন গৃহবধূ পারভীন বেগম। এসময় তাকে সাপে কামড় দিলে তিনি ডাক-চিৎকার শুরু করেন। তাৎখনিক পরিবারের লোকজন এসে তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যান।

পরবর্তীতে শারিরিক অবস্থার অবনতি হলে পারভীন বেগমকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এদিন বিকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্য ও স্বজন’সহ ওই বাড়িতে শোকের ছায়া নেমে আসে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন