প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

বাংলাদেশে এসেছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ঢাকায় এসেছেন। গতকাল (১৮ সেপ্টেম্বর) রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে ঢাকায় অবস্থানের খবর নিজেই নিশ্চিত করেন তিনি।

এর আগে এক ভিডিও বার্তায় হানিয়া বাংলাদেশে আসার বিষয়টি ভক্তদের জানান। তিনি বলেছিলেন, হাই বাংলাদেশ, আমি হানিয়া। আমি সানসিল্কের সঙ্গে ঢাকায় আসছি। অনেক মজা হবে, সঙ্গে ছোট্ট একটা সারপ্রাইজ থাকছে।

২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। এক দশকের ক্যারিয়ারে তিনি ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পান।

 

সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তা যেমন তুঙ্গে উঠেছে, তেমনি বেড়েছে পারিশ্রমিকও। বর্তমানে তিনি প্রতি ধারাবাহিকের জন্য চার লাখ রুপি পারিশ্রমিক পান, যা তাকে পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন করেছে। আনুমানিক তার মোট সম্পদের পরিমাণ ৪৩ কোটি রুপি।

মাত্র ২৮ বছর বয়সী এই অভিনেত্রীর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ১ কোটি ৩৫ লাখের বেশি।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন