প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসায় নবীন বরণ ও ছবক অনুষ্ঠান

শান্তু ধর
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসার আলিম ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ফাযিল (পাস ও অনার্স) ও কামিল শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মাদ্রাসার মিলনায়তনে নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ.এস.এম ফখরুদ্দিনের সভাপতিত্বে ও প্রধান অতিথির বক্তব্য রাখেন,মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি ও কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান পাঠান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান,হেড মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান,সহকারি অধ্যাপক নুরুজ্জামান,মুহাদ্দিস মাওলানা মাসুদুল আলম, সহকারি অধ্যাপক মাওলানা দেলোয়ার হোসেন ,মাওলানা আ.ন.ম ইউসুফ, নুর আহমদ আজাদ, ইংরেজী প্রভাষক শাখাওয়াত হোসেন, আরবি শিক্ষক রফিকুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা মাদরাসার উজ্জল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তারা বলেন, শুধু মেধাবী শিক্ষার্থী হলেই চলবে না, সবাইকে দেশপ্রেমিক হতে হবে। দেশ ও জাতির স্বার্থে নিজেকে উজাড় করে দিতে হবে। জাতিকে দূর্নীতিমুক্ত করতে নতুন প্রজম্মকে নৈতিকতা অর্জন করতে হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন