প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫

হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী জাকির হোসেন (৪৪) কে গ্রেফতার করা হয়েছে।

 

হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে জেলায় দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

 

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালায়। সে সময় বাকিলা বাজারে এলাকা থেকে আসামী জাকিরকে গ্রেফতার করা হয়।

সে সময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ১২৮ পিস ইয়াবা এবং নগদ ৫ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

 

পরে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় যৌথ বাহিনী।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন