প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে বড় ভাইকে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদগঞ্জে বাড়ির প্রবেশপথ নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের দক্ষিণ ধানুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত খাজা আহমেদ (৫৫) ওই এলাকার মৃত ওমর আলী খানের ছেলে। আর এই ঘটনায় জড়িত ছোট ভাইয়ের নাম মো. শাহজালাল।

 

মৃতের স্ত্রী ছাড়াও দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

 

স্থানীয় বাসিন্দা নাঈম হোসেন জানান, বুধবার রাতে ডাক-চিৎকার শুনে ঘটনাস্থলে তিনিসহ আরো কয়েকজন গিয়ে দেখেন, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানায়, খাজা আহমেদ এবং মো. শাহজালাল এই দুই ভাই একসময় প্রবাসে ছিলেন।

 

এরমধ্যে তাদের বাড়ির প্রবেশপথ নিয়ে বিরোধ তৈরি হয়। এর জের ধরে বুধবার রাতে এই হত্যাকাণ্ড ঘটে।

 

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান জানান, এই ঘটনায় নিহতের ভাই নূর মোহাম্মদ (৫৮), মো. শাহজালাল (৪০) এর তার স্ত্রী আসমা বেগমকে (৩৩) আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন