প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে দিনমজুরের বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৪

চাঁদপুরের ফরিদগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়ে দিনমজুরের বসত ঘর পুড়ে ছাই হয়েগেছে। 

শুক্রবার (১১ অক্টোবর) রাতে উপজেলার চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের এখলাশপুর গ্রামের উম্মদ আলী পাটওয়ারী বাড়ির দিনমজুর লেদু মিয়ার বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র ও বিভিন্ন সামগ্রী পুড়ে যাওয়ায় পরিবারটি প্রায় নিঃস্ব।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন, ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা মো. কামরুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত লেদু মিয়া বলেন, আমি দিনমজুরের কাজ করি। রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন ঘটে। এসময় আমার চোখের সামনেই আমার তিলে তিলে গড়া বসতঘরটি ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার। আমি কি খাবো, কোথায় থাকবো।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাছির আহমেদ বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজ-খবর নিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবাটি একেবারেই নিঃস্ব হয়েগেছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন