প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব দক্ষিণে মেয়াদ উত্তীর্ণ রিজেন্ট, দুই প্রতিষ্ঠানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

মতলব দক্ষিণ উপজেলায় ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় এবং ফিজিসিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নারায়ণপুর বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

 

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্যাথলজিতে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ডেঙ্গু পরীক্ষা করায় বায়েজীদ মেমোরিয়াল হসপিটাল (প্রা.) অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৪০ হাজার টাকা এবং ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে শেখ ফার্মেসিকে ৫ হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

 

অভিযুক্ত প্রতিষ্ঠানটিসমূহ  পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

 

জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম, এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা‌।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন