প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত 

শান্তু ধর
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫

কচুয়া উপজেলায়  আসন্ন দেবী দূর্গাপূজা উপলক্ষে একটি প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে দুর্গাপূজা ২০২৫ উদযাপনের জন্য এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরী। এ সভায় কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্য নিয়ে সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলার পরিস্থিতি, পূজা মণ্ডপের নিরাপত্তা এবং অগ্নিনির্বাপণের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পূজা উদযাপনে অংশগ্রহণকারী সকলকে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট দফতরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

সভায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক, পূজা উদযাপন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন