প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

রিয়াদে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ শুরু হতে যাচ্ছে

প্রেস বিজ্ঞপ্তি:
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫

সৌদি আরবের রাজধানী রিয়াদের মরুর বুকে এ প্রথম (পিবিপিএল) শুরু হচ্ছে এবারের ক্রিকেট আসরে বাংলাদেশের ১৬ টি জেলার ১৬টি ক্রিকেট দল অংশ নিচ্ছে। প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের প্রধান উদ্যোক্তা হলেন চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান প্রবাসী ইনভেস্টর মকবুল হোসেন ।

তার সাথে রয়েছে কার্যকরী সদস্য এক ঝাঁক তরুণ উদ্যোক্তা স্বপন আহমেদ হৃদয়, সালাউদ্দিন আহমেদ সহ আরো অনেকেই।

এবারের ক্রিকেট আসরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ এবং পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি সহ ৫০ জন আইকনিক ক্রিকেটার খেলার মাঠে উপস্থিত থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে।

চাঁদপুর সুলতানস ক্রিকেট দলের মিডিয়া সাপোর্টার হিসেবে প্রধান দায়িত্বে রয়েছেন চাঁদপুর শাহরাস্তি উপজেলার পৌরসভা ১১ নং ওয়ার্ড আলোকিত কৃষ্ণপুর পাটোয়ারী বাড়ি গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক, টেলিভিশন অভিনেতা, উপস্থাপক, কবি ও লেখক রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

হৃদয় এর সাথে এই বিষয়ে কথা বললে তিনি জানান আমার চাঁদপুর আমাদের অহংকার।
আমি যদিও ক্রীড়াঙ্গনের সাথেই সম্পৃক্ত থেকেই এক সময় কাজ করেছি ,প্রবাসের মাটিতে কর্মময় জীবনের ফাঁকে সাংস্কৃতিক চর্চা, গণমাধ্যম চর্চার পাশাপাশি প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে চাঁদপুর সুলতানস ক্রিকেট ম্যানেজমেন্ট মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

একই সঙ্গে বলবো প্রবাসের মাটিতে চাঁদপুর সুলতানস যে ক্রিকেট দল রয়েছে সেটি ভালোভাবে খেলবে এবং জয় পরাজয় থাকবে তবুও জয়ের আশায় সবাই খেলায় অংশগ্রহণ করেন ,আমরা আশা করি চাঁদপুর সুলতানস দর্শকদের ভালো খেলা উপহার দিবে, সুশৃঙ্খলভাবে সেটাই আমাদের প্রত্যাশা সকলের কাছে।

চাঁদপুর সুলতানস ক্রিকেট খেলা যখনই হবে চাঁদপুরে ৮টি উপজেলা সকল প্রবাসী ভাইদের বলবো খেলার মাঠে উপস্থিত থেকে নিজের জেলার ক্রিকেট দলকে উৎসাহ প্রদান করার জন্য।

আগামী ২১ সেপ্টেম্বর চাঁদপুর সুলতানস বনাম বরিশাল বাদশা টিমের সঙ্গে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আশা করি চাঁদপুর টিম ভালো করবে খেলায়।

চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল মোহনা টেলিভিশন, দৈনিক চাঁদপুর কন্ঠ এবং চাঁদপুর ট্রিবিউন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন