প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কুমিল্লা বোর্ডে এসএসসি’তে ১১তম মতলবের উম্মে হাবিবা’সহ চার জনের বৃত্তি লাভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫

চাঁদপুরের মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় জেলার গর্ব। এ বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী উম্মে হাবিবা কুমিল্লা শিক্ষা বোর্ডের ‘বোর্ডসেরাদের মধ্যে ১১তম শিক্ষার্থী’ হিসেবে নির্বাচিত হয়েছেন।

উম্মে হাবিবা ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ -৫ অর্জন করেন। তার বোর্ড রোল নং ৩৭১৪৩৪।

এছাড়া মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যায়ের ২০২৫ সালের এসএসসিতে জিপিএ-৫ পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে ইসরাত জাহান তনিমা সাধারণ গ্রেডে বৃত্তি লাভ, জেলা কোটায় ১৩২তম, রোল নং ১৭৯২৩৭, বিজ্ঞান বিভাগ থেকে স্নেহা রায় সাধারণ গ্রেডে বৃত্তি লাভ,রোল নং ১৭৯২৩৯, উপজেলা কোটায় তৃতীয় স্থান এবং একই বিভাগ থেকে পুস্পিতা দে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ,রোল নং ১৭৯২৪০,উপজেলা কোটায় চতুর্থ স্থান অর্জন করেছে।

মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম বলেন,অত্র বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন স্যারের দিক নির্দেশনা এবং শিক্ষকবৃন্দের আন্তরিকতা ও পাঠদানের কারনে এ ফলাফল করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে আরো ভাল ফলাফল অর্জন করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন