প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেলেন ১৯ সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে চাঁদপুর জেলার ১৯ জন সাংবাদিককে প্রায় ১৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ।
তিনি বলেন, কল্যাণ ট্রাস্ট থেকে দেশের ৬৪ জেলার ৩২০জন সাংবাদিককে ২ কোটি ২০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে।
প্রতি ৩ মাস পরপর এই অনুদান দেওয়া হয়। চাঁদপুরের সাংবাদিকদের মধ্যে ঐক্য আছে। অধিকাংশরাই পেশাদার সাংবাদিক। যাচাই-বাছাইতে স্বচ্ছতা থাকায় ১৯টি আবেদন গ্রহণ করা হয়।
তিনি বলেন, আমার কাছে দল-মত কোন কিছুই নেই, যিনি একজন প্রকৃত সাংবাদিক এবং অসুস্থ তাকে অনুদান থেকে কোনভাবেই বঞ্চিত করছি না, কারণ এই অর্থ রাষ্ট্রের। এর আগে একটি দলের সাংবাদিককে সব সময় বঞ্চিত করা হয়েছে।