চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় “বাসাবাড়ির ছাদে চাষাবাদ” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজকের এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন পাল এবং উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ছাদের অব্যবহৃত জায়গা কাজে লাগিয়ে সবজি, ফল ও অন্যান্য শস্য উৎপাদনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষকে ছাদে সবজি ও ফল চাষে উৎসাহিত করা হবে। এতে একদিকে পরিবারে নিরাপদ খাদ্যের চাহিদা মেটানো সম্ভব হবে, অন্যদিকে নগর ও গ্রামীণ পরিবেশ রক্ষায় সহায়ক ভূমিকা রাখবেন।