কচুয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় দুটি ড্রেজারের পাইপ বিকল করে দেওয়া হয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর দক্ষিণ বিলে বাছাইয়া গ্রামের মহীনের মালিকানাধীন ড্রেজারে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ড্রেজারের মালিক মহীন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অপরদিকে, বাছাইয়া ব্রিকফিল্ডের উত্তর পাশে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ড্রেজার মালিক ও ব্রিকফিল্ড মালিক আলী আশরাফকে ড্রেজার ও পাইপ সরিয়ে নেওয়ার শর্তে মুচলেকা দেওয়ায় কোনো দণ্ড প্রদান করা হয়নি।
প্রশাসনের এমন অভিযানে এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে সচেতন মহল স্বস্তি প্রকাশ করেছেন।