প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের অর্থায়নে আয়োজিত ফ্রিজ কাপ ও এলইডি টেলিভিশন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে হাজীগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ড দক্ষিণ রান্ধুনীমুড়া যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে খেলা সম্পন্ন হয়।
ফাইনাল খেলায় হাজীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড মকিমাবাদ স্পোর্টিং ক্লাব ১-০ গোলে নোয়াদ্দা জুনিয়র একাদশ হাজীগঞ্জ টিএসসি-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টে সভাপতিত্ব করেন ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বশির আহমেদ। গণমাধ্যম কর্মী ও সাবেক ফুটবলার এসএম মিরাজ মুন্সী এবং পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আবু ইউছুফ পাটোয়ারী যৌথভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সোনাইমুড়ি সেবা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন, সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক টিটু, সাবেক সহ-সাধারন সম্পাদন মোঃ ফারুক আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন সাবু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইমান হোসেন, সমাজসেবক কবির হোসেন, পৌর বিএনপির সাবেক সদস্য শাহ আলম গাজী, ১২নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইউছুফ মজুমদার, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল বাসার বসু, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমরান হোসেন সৈকত, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরজিল হোসেন ডিনার ও রবিউল হাছান সজল।

এছাড়া মকিমাবাদ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আহসান উল্যাহ, শরীফ হোসাইন, মাহমুদ তানভীর, বাদল মুন্সি, ইয়াসিন কাজীসহ অসংখ্য ফুটবলপ্রেমী দর্শক খেলাটি উপভোগ করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জহিরুল ইসলাম

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন