চাঁদপুরের হাজীগঞ্জে বির্তকিত স্বাধীনতার ঘোষক দাবিদার চাঁদ মিয়ার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
গেলো শনিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামে তার বিরুদ্ধে প্রথমে সাংবাদিক সম্মেলন পরে মানববন্ধন করেছে এলাকাবাসী।
লিখিত বক্তব্যে এলাকাবাসী জানান,এই চাঁদ মিয়া মুক্তিযুদ্ধের নাম ভাঙ্গিয়ে বিগত আওয়ামী লীগ সরকারে শাসনামলে বিভিন্ন মানুষের বিরুদ্ধে মামলা পরিচানা করে চরম হয়রানী করেন। এতে মানুষ অতিষ্ঠ এখন রাস্তায় প্রতিবাদে নেমেছে।
চাঁদ মিয়া রাজারগাঁও ইউনিয়নের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে। স্বাধীনতার দীর্ঘ সময় পর তিনি স্বাধীনতার ঘোষণা দাবি করে ২০১০ সালে হাইকোর্ট রিট করেছেন। সেই থেকে এলাকায় তিনি ত্রাসের রাজত্ব তৈরি করেছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী। তারা জানান, আওয়ামী লীগের সরকারের পতনের পরেও তার ঐ রাজত্ব এখনও বিদ্যমান। এলাকাবাসী দাবি করেন,তিনি কোন মুক্তিযুদ্ধা নয়,বরং তাকে এ তালিকা থেকে বাদ দেয়া দরকার। তিনি সরকারে প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে।
এসময় এলাকাবাসী পক্ষে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো:শাহাদাত হোসেন,মোস্তফা পাটোয়ারি, দুলাল বকাউল, মো:মোকলেস খান,মো: মনির খান,মো: মোতালেব মিয়া, ফাতেমা আকতার মর্জিনা,মো: নুরুল ইসলাম প্রমূখ।