প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব উত্তরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের, আহত তিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৫

মতলব উত্তরে মোটরসাইকেলের ধাক্কায় বোরহান উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার দশানী বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের বাড়ি মোহনপুর গ্রামে।

 

এ ঘটনায় মোটরসাইকেলের চালক গোপালকান্দি গ্রামের ইশান (১৯) গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। একই গ্রামের আরও দুই তরুণ হাসান (১৬) ও সাফায়েত (১৬) আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, মোহনপুর থেকে গোপালকান্দি গ্রামের উদ্দেশ্যে ফেরার পথে দশানী বেড়িবাঁধ এলাকায় হঠাৎ বৃদ্ধ বোরহান উদ্দিনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং মোটরসাইকেলের চালকসহ আরও কয়েকজন আহত হয়েছেন। চালককে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন