প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

বলাখাল চন্দ্রবান বালিকা উবি’তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

মজিব পাটোয়ারী
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৫

হাজীগঞ্জের বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ ও নাতে রাসূল (সা:) পরিবেশন করেন শিক্ষার্থীরা। এছাড়া আয়োজিত কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। পরে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক শরীফুল ইসলাম এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মো: জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক সংকর কুমার পাল, বেগম নূরে হাছনা, সহকারী শিক্ষক সাইফুদ্দিন, হাবিবুর রহমান, মারজানা পলি, ইলিয়াস হোসেন ভূঁইয়াসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন