প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী(দ:) উদযাপন

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৫

মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শুভ আগমন দিবস উপলক্ষে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে সরকারি নির্দেশনা মোতাবেক পবিত্র কোরআন তিলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগীতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কলেজ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সহকারি প্রধান শিক্ষক মোঃ হোসাইনুল আজম।

কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা করেন কারিগরি শাখার সহকারি শিক্ষক মোঃ শাহজাহান মুন্সী।

উপস্থিত ছিলেন বিএম শাখা সমন্বয়ক মোস্তাফিজুর রহমান, কলেজ সাধারণ শাখার সমন্বয়ক তাজুল ইসলাম, ভোকেশনাল শাখার সমন্বয়ক মোঃ জহিরুল ইসলাম মজুমদারসহ সকল শাখার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন সহকারি শিক্ষক মাওলানা মোঃ নাজমুস সাদাত।

পবিত্র কোরআন তিলাওয়াতে ১ম হয়েছে ৯ম শ্রেণির মোঃ ইসমাইল হোসেন, ২য় হয়েছে ৯ম শ্রেণির মোঃ এহসান বিন ছাঈদ ও তৃতীয় হয়েছে ৮ম শ্রেণির মোঃ ছাইফ।

হামদ-নাত প্রতিযোগীতায় ১ম হয়েছে ৮ম শ্রেণির সুরাইয়া আক্তার, ২য় হয়েছে ৮ম শ্রেণির সানজিদা ইসলাম, ৩য় হয়েছে ৮ম শ্রেণির আরোহী ইসলাম।

অনুষ্ঠানে শিক্ষকগণ শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন