প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ইউএনও’র সাথে হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় ও ফুলেল সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেনের সাথে হাজীগঞ্জ প্রেসক্লাব(২০২৫-২৬ সেশন) নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও ফুলেল সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় হাজীগঞ্জ উপজেলা ই-সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ প্রেসক্লাব(২০২৫-২৬ সেশন) এর সভাপতি খালেকুজ্জামান শামীম।

মতবিনিময় সভার প্রধান অতিথি মোঃ ইবনে আল জায়েদ হোসেন বলেন, হাজীগঞ্জের সংবাদকর্মীদের দক্ষতার বিষয়ে আমি পূর্ব থেকেই অবগত। আশাকরি নতুন কার্যকরি কমিটির মাধ্যমে এই ধারা অব্যাহত থাকবে।

হাজীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় আলোচনা করেন, সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্লাহ্, কার্যকরি সদস্য কামরুজ্জামান টুটুল, কবির আহমেদ প্রমুখ।

উপস্থিত ছিলেন কাউছার আহমেদ রিপন, শাখাওয়াত হোসেন শামীম সহ অন্যান্য সদস্যবৃন্দ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন