প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় ড্রেজারের বালুর গর্তে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫

কচুয়ায় পুকুরে ড্রেজিং করা গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার দুই শিশু সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।

তারা হচ্ছে, মোশাররফ হোসেনের ছেলে দিহান (৪) ও শাহীন মিয়ার রায়হান (৪)।

স্বজন ও এলাকাবাসী জানান, দুপুরে ওই দুই শিশু বাড়ির সামনে পুকুরপাড়ে খেলছিল। এসময় তারা বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে পুকুরে পড়ে যায়। এরইমধ্যে তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। তাই এদিকে সেদিক খোঁজ পড়ে দিহান ও রায়হানের। একপর্যায়ে যে পুকুরে তারা পড়ে, তারমধ্যে ড্রেজিং করা হচ্ছিল। আর সেই ড্রেজিং মেশিনের গর্ত থেকে কয়েক ঘণ্টা পর দুই শিশু ভেসে ওঠে।

এসময় স্বজনরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সোহেল রানা শিশুদের মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছেন। এ বিষয় পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। একই সঙ্গে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করা হয়।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন