প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে এসিল্যান্ডের সাঁড়াশি অভিযান

শান্তু ধর
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫

কচুয়ায় ফসলি জমি রক্ষায় অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির।

সোমবার (১ লা অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী’র  নির্দেশনায় উপজেলার জলাতেতৈয়া ও ঘুগরার বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, জলাতেতৈয়া ও ঘুগরার বিলে ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে মাটি উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী চক্র। গত রবিবার (৩১ আগষ্ট) কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর উক্ত এলাকায় অভিযান চালান সদ্য যোগদানকৃত এসিল্যান্ড মো. আবু নাছির। এসময় মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত ১টি অবৈধ ড্রেজার মেশিন বিকল করা হয় এবং কয়েকটি ড্রেজার মেশিনের প্রায় ৫০০ ফুট পাইপ ভেঙ্গে দেওয়া হয়েছে।অভিযানকালে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় অর্থদণ্ড করা সম্ভব হয়নি।

অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলায় সার্বিক সহযোগিতা করে কচুয়া থানা পুলিশ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সদ্য যোগদানকৃত এসিল্যান্ড মো. আবু নাছির।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন