প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

আগামীকাল চাঁদপুরে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫

সরবরাহ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (৩১ আগস্ট) রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) আঞ্চলিক বিক্রয় কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী ফজলে বারি।

 

 

 

তিনি বলেন, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে চাঁদপুর শহর, হাজীগঞ্জ, শাহরাস্তি ও মতলব দক্ষিণ উপজেলার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ থাকবে না জানিয়ে মাইকিং করা হয়েছে।

 

 

সোমবারও মাইকিং করা হবে। সাময়িক অসুবিধার জন্য আমরা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছি।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন