প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব দক্ষিণে পুর্নগঠিত মতলব আল রশিদ ক্লাবের মত বিনিময়

ইমরান নাজির
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫

ঐতিহ্যবাহী মতলব আল রশিদ ক্লাবের পুনর্গঠিত কমিটির সাথে মতলব প্রেসক্লাব নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) বেলা ১১ টায় মতলব প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক আমির খসরু প্রধানিয়া।

মতবিনিময় সভায় ক্লাবের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে সংবাদ কর্মীদের সাথে বিশদ আলোচনা করা হয়। এই সময় ক্লাবের পুর্নগঠিত কমিটির সভাপতি এমদাদ হোসেন খান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম, সদস্য মুজাহিদুল ইসলাম কিরণ, সাংবাদিক মাহফুজ মল্লিক, লোকমান হাবীব, রেদওয়ান আহমেদ জাকির, গোলাম হায়দার মোল্লা, সফিকুল ইসলাম রিংকু, সাইফুল ইসলাম সবুজসহ আল রশিদ ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইতিপূর্বে মতলব আল রশিদ ক্লাব কমিটির পুনর্গঠন নিয়ে শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় মতলব কমিউনিটি সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের সভাপতি এমদাদ হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ  সম্পাদক  মাহমুদ  হাসান জুয়েলের  সঞ্চালনায় ক্লাবের বর্তমান  কমিটিকে   নতুন করে পুর্নগঠন করা, নতুন সদস্য সংগ্রহ করা, টুর্নামেন্টের আয়োজন করা সহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত  গৃহীত হয়।

সবাই উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে ক্লাবে প্রধান উপদেষ্টা হিসাবে বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জাকির হোসেন কামালকে প্রধান উপদেষ্টা, সভাপতি পদে পুনরায় এমদাদ হোসেন খান, সিনিয়র সহ-সভাপতি -মাহমুদুল হাসান জুয়েল, সহ-সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক – জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক -মুজাহিদুল ইসলাম কিরণ, সাংগঠনিক সম্পাদক -সাজেদুল আরেফিন শাওন কে দিয়ে  ছয় সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।

এ সময় ক্লাবের অন্যতম সদস্য, হুমায়ুন  সরকার, মোঃ আনোয়ার, সাইদুল আরেফিন শ্যামল, ডিএম  আলাউদ্দিন, মিন্টু,, বাদল, শফিউল্লাহ, রনি প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পুনর্গঠিত কমিটির নেতৃবৃন্দ ক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ জাকির হোসেন কামালকে ফুলেল শুভেচ্ছা জানান।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন