প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুর শহরে যানজট নিয়ন্ত্রণে আট নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫

যানজট নিয়ন্ত্রণে আনতে ১০ সেপ্টেম্বর থেকে নতুন ৮ নির্দেশনা দিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন। রবিবার (৩১ আগস্ট)  বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবহন শ্রমিক সংগঠনে নেতারা এক সভায় এই সিদ্ধান্ত নেন।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন জানান, ১০ সেপ্টেম্বর থেকে চাঁদপুর শহরে অটোরিকশাগুলো লাল-সবুজ রঙের ভিত্তিতে একদিন করে চলবে। সিএনজিগুলো হলুদ ও সবুজ রং করা আছে, সেগুলোও একদিন পর পর শহরে প্রবেশ করবে। এসব যানবাহন শুধু সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলতে পারবে। তবে, যেকোনো যানবাহন রোগী নিয়ে হাসপাতালে ঢুকতে পারবে।

 

এছাড়া জেলা প্রশাসক আরো জানান, জেলার বাহির থেকে যাওয়া সিএনজি ও অটোরিকশার জন্য আলাদা তিনটি স্ট্যান্ড করা হয়েছে। পাশাপাশি একই সময়ে লরি, ট্রাক, তেলের ভাউচারে শহরে ঢুকতে পারবে না। সভায় জেলা প্রশাসকের দেওয়া ৮টি নির্দেশনাগুলো হলোÑ চাঁদপুর পৌরসভার লাইসেন্সকৃত অটোরিকশাসমূহ যথাক্রমে লাল ও সবুজ দুই রঙের ভিত্তিতে একদিন পর পর চলাচল করবে, চাঁদপুর পৌরসভার মধ্যে সিএনজিসমূহ যথাক্রমে হলুদ ও সবুজ দুই রঙের ভিত্তিতে একদিন পর পর চলাচল করবে। সিএনজি এবং অটোরিকশাসমূহ সকাল ০৮.০০টা থেকে রাত ৮.০০টা পর্যন্ত রঙের ভিত্তিতে একদিন পর পর পৌরসভায় প্রবেশ করবে, রাত ০৮.০০টা থেকে সকাল ০৮.০০ পর্যন্ত উভয় রঙের সিএনজি এবং অটোরিকশা পৌরসভায় চলাচল করতে পারবে, হাসপাতালে রোগী বহনকারী সিএনজি অটোরিকশা বিশেষ বিবেচনায় শহরে প্রবেশ করতে পারবে, চাঁদপুর পৌরসভা ব্যতিত জেলার অন্যান্য স্থানে উভয় রঙের সিএনজি অটোরিকশা চলাচল করতে পারবে, সকাল ০৮.০০টা থেকে রাত ৮.০০টা পর্যন্ত শহরের অভ্যন্তরে অর্থাৎ পৌরসভা এলাকা সব ধরনের ট্রাক, লরি ও তেলের ভাউচারে প্রবেশ করতে পারবে না। তবে, মিনি পিকআপ প্রবেশ করতে পারবে এবং অন্যান্য জেলা থেকে আগত সিএনজিসমূহ শহরের বাইরে সিএনজি স্ট্যান্ডে যাত্রী উঠানামা করবে।সভায় জেলা পুলিশ সুপার আবদুর রকিবসহ বিভিন্ন যানবাহনের নেতারা অংশ নেন।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন