চাঁদপুর জেলায় হাজীগঞ্জ উপজেলার একাধিক প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান আর নেই।
বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষকতা জীবনে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার জন্য সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত।
স্থানীয় বাসিন্দা সৌদি আরব প্রবাসী জহিরুল ইসলাম জানান, তার শ্রদ্ধেয় শিক্ষক উনার জীবদ্দশায় উপজেলার প্যারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাড়কী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাপাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাড়ামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে শিক্ষাজগতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সৌদি আরব প্রবাসী জহিরুল ইসলাম ও সৌদি প্রবাসী আবদুল কাদির গভীর শোক প্রকাশ করেন।
পারিবারিক সূত্র জানায়, মরহুমের নামাজে জানাজা নামাজ শুক্রবার সকাল ১০টায় মোহাম্মদপুর বায়তুল মামুর জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।