বিএসটিআই কুমিল্লা অফিস কর্তৃক একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিম্নোক্ত অবৈধ প্রতিষ্ঠানগুলোকে দ্রুত বিএসটিআইয়ের লাইসেন্স নেয়ার তাগাদা দেয়া হয়।
নিবন্ধন ছাড়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে- জেলার ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারের ঢাকা বেকারি, মামা-ভাগিনা লাইভ বেকারি, চিটাগং বেকারি, ইসলামিয়া বেকারি, ভাই ভাই ফুড প্রোডাক্ট, একই উপজেলার কালির বাজারের আল্লাহর দান বেকারি, মোহাম্মদিয়া বেকারি, চান্দ্রা বাজারের স্টার গোল্ড বেকারি, চাঁদপুর সদরের ওয়্যারলেস এলাকার ভূঁইয়া ফুড অ্যান্ড লাইভ বেকারি, চাঁদপুর পৌরসভাসংলগ্ন আল আকসা লাইভ বেকারি, শহরের পুরান বাজার রয়েজ রোডের ঢাকা মহানগর বেকারি, পুরান বাজার রঘুনাথপুর এলাকার যমুনা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি, পুরান বাজার টিন বাজার এলাকার মীম ফুড প্রোডাক্টস ও পুরান বাজারের বাবা অটো রাইস মিল।
অভিযানটি বিএসটিআই কুমিল্লা জেলা কার্যালয়ের অফিসপ্রধান পরিতোষ চন্দ্র তালুকদার, উপপরিচালকের (রসায়ন) নেতৃত্বে পরিচালিত হয়।
অভিযানে অংশগ্রহণ করে সার্বিক সহযোগিতা করেন একই কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল ও পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান।