চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুরে পৌর বিএনপি’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৫টায় নারায়নপুর ডিগ্রি কলেজ রোড মো.আনোয়ার হোসেনের ভবন কক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নারায়নপুর পৌর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন সরকার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ২২ আগস্ট নারায়নপুর পৌর বিএনপি’র নবায়ন ও নতুন সদস্য ফরম উদ্বোধন অনুষ্ঠান বর্জন করেছি। বিগত স্বৈরাচার সরকারের আমলে যারা জাতীয়তাবাদী দলের ছত্রছায়ায় থেকে বিভিন্ন সুবিধা ভোগ করার উদ্দেশ্যে বিএনপি দল ত্যাগ করে নারায়নপুর পৌর বিএনপি ফ্যাসিস্ট সরকারের আমলাদের গলায় মালা দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছে সাবেক চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার,তারই বড় ভাই সিরাজুল মোস্তফা তালুকদার দুইবার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাদের এক বড় ভাই মো. জিয়াউল মোস্তফা (জীবন তালুকদার) সদস্য নবায়ন ফরম পুরন করায় আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে নারায়নপুর পৌর বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারোণ্যোর অহংকার ১৮ কোঠি মানুষের নয়নের মনি জনাব মো. তারেক রহমান ও দলের যথাযথ কর্তৃপক্ষের নিকট তার সদস্য পদ বাতিলের জোর দাবী জানাচ্ছি এবং সাংগঠনিক প্রক্রিয়ায় ন্যায় বিচার প্রার্থনা করছি।
এ সময়ে নারায়নপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বেপারী সংবাদ সম্মেলনে বলেন,গত ২২ আগস্ট ২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার নারায়নপুর পৌর বিএনপি’ র নবায়ন ও নতুন সদস্য ফরম উদ্বোধন ফ্যাসিস্ট সরকারের ছত্রছায়ায় বিএনপি ত্যাগী নেতাদেরকে বিভিন্ন ভাবে মামলা হামলায় জড়িয়ে এবং বিএনপির মিছিলে মিটিং এ লাঠি সোঠা দিয়ে কর্মীদেরকে পিটিয়েছে।মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগের জন্য ভোট চেয়েছে।ফ্যাসিস্ট আওয়ামীলীগের মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া চৌধুরীর মিটিং মিছিলে ছিলেন, সে মোহাম্মদ জীবন তালুকদার ( জিয়াউল মোস্তফা)। তাহার নামে নারায়নপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো জসিম উদ্দিন মুন্সি ও থানার নেতৃবৃন্দ ১নং সদস্য ফরম পুরনের উদ্বোধন করেন। আমরা এই সংবাদ সম্মেলন থেকে নারায়নপুর পৌর নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ জানাই।এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা, জেলা,বিভাগীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে এই সংবাদ সম্মেলন থেকে তার সঠিক বিচার প্রার্থনা করছি।
এ সময়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,নারায়নপুর পৌর ওয়ার্ড বিএনপি’র সভাপতি, নুরুল ইসলাম মিয়াজী, ইব্রাহীম পাটোয়ারী, মরম আলী কারী, আবু সাইদ, হান্নান মজুমদার, সাধারন সম্পাদক মো.দেলোয়ার হাজী, সাংগঠনিক সম্পাদক হালিম পাটোয়ারী, আবু তালেব মুন্সি,মানিক মোল্লা,মো.স্বপন, মোক্তার হোসেন, মো.রাকিব প্রধানিয়া,কাউছার মিয়া,জাহাঙ্গীর মৃধা, মো. শাহজাহান,মো. ফারুক, মো.জসিম উদ্দিন । এছাড়াও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ প্রমূখ।