প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব দক্ষিণে সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগীদের চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাঃ গোলাম রায়হান।

২৫ আগস্ট ( সোমবার) বিকেল ৪ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় হাসপাতালে আগত সেবা নিতে আসা রোগীদের ভোগান্তি, দালালদের দৌড়াত্ব,জরুরী বিভাগে রীতিমতো  ডাক্তার না পাওয়া, হাসপাতাল চত্বরে প্রাইভেট এ্যাম্বুল্যান্স  না রাখা, নির্ধারিত সময়ে চিকিৎসকদের অফিসে আসা এবং ভর্তিকৃত রোগীদের স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনসহ নানা সমস্যার কথা তুলে ধরেন সাংবাদিকবৃন্দ।

সাংবাদিকরা আরো বলেন,উল্লেখিত সমস্যাগুলো সাংবাদিকদের নয়,এ সমস্যাগুলো হচ্ছে প্রত্যন্ত অঞ্চল থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের। এ হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক যেন আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেন সে ব্যাপারে পরামর্শ দেন সাংবাদিকগণ।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রায়হান হাসপাতালের নানা সমস্যার বিষয়ে সাংবাদিকদের যৌক্তিক এবং বাস্তব সমস্যাগুলো  উপস্থাপন করায় ধন্যবাদ জানান।

তিনি বলেন,হাসপাতালে জনবলের ব্যাপক সঙ্কট রয়েছে।  এ হাসপাতালে  বরাদ্ধকৃত ২৯ জন ডাক্তারের মধ্যে মধ্যে কর্মরত  ৯ জন। এছাড়া নার্স,আয়া,ঝাড়ুদার, নাইটগার্ডসহ অসংখ্য পদগুলোতে  জনবল সংকট রয়েছে।

জনবল চেয়ে সংশ্লিষ্ট বিভাগে একাধিকবার পত্র প্রেরণ করা হয়েছে। তবে বর্তমানে যে কয়েকজন চিকিৎসক কর্মরত আছেন তাদের দিয়েই  রোগীদের  সেবা প্রদান করা হবে। চিকিৎসা সেবা নিতে এসে যেন কেউ ভোগান্তির শিকার না হয় সেদিকে নিয়মিত মনিটরিং করা হবে। হাসপাতালে দালালদের দৌরাত্ম কমাতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজীব কিশোর বনিক। সাংবাদিকদের মধ্যে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন,মতলব প্রেসক্লাবের আহবায়ক মোঃ আমির খসরু প্রধান, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, সদস্য মাহফুজ মল্লিক, যুগ্ম আহবায়ক রেদওয়ান আহমেদ জাকির, সদস্য জাহাঙ্গীর আলম, মোশাররফ তালুকদার, শরীফ উল্লাহ টিটু,সাইয়্যদুল আরেফিন শ্যামল,সফিকুল ইসলাম রিংকু,সাংবাদিক ইদ্রিস খান। এসময় উপস্থিত ছিলেন সদস্য নিমাই ঘোষ, লোকমান হোসেন হাবীব,আশ্রাফুল জাহান শাওলিন, দীপু সরকার।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন