প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি রোম ইতালির বার্ষিক আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

মালিক মনজুর, ইতালি
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫

আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি রোম ইতালির বার্ষিক আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে।

সভাপতি মহিউদ্দিনের  তত্ত্বাবধানে এবং সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আরিফ হোসেন চৌধুরী ও উপদেষ্টা মোহাম্মদ তাফসির আলমের যৌথ সঞ্চালনায়, VITERBO ACQUA FONTEVIVO LA পার্কে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। “যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি রোম ইতালি,তথা যুবস্ পরিবারের বার্ষিক আনন্দ ভ্রমণ আনন্দ উচ্ছাসের মধ্যে দিয়ে সম্পন্ন হয়।

যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি রোম ইতালি,যুবস্ পরিবার এই প্রথম কোন একটি প্রোগ্রাম শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধতা ছিল। অনুষ্ঠানে শিশুদের জন্য দৌড়  দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও  পুরুষদের পেনাল্টি কিক ও মহিলাদের বালিশ খেলা।

সাথে ছিল একটি বিমান টিকেট,রোম-ঢাকা-রোম, সৌজন্যে সম্মানিত সহ-সভাপতি জনাব খোকন আহমেদ,
অপরটি ছিল রোম-জেদ্দা-রোম পবিত্র (হজ প্যাকেজ) সৌজন্যে সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ রফিক রনি, এছাড়া ১৭ টি স্মার্টফোন, ৬টি ট্যাব, একটি ৫০” ইঞ্চি ও একটি ৪০” টিভি, মাইক্রোওভেন সহ হরেক রকমের পুরস্কার।
উপস্থিত ছিলেন যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির
সিনিয়র সহ-সভাপতি জনাব আব্দুল হাই,
সাংগঠনিক সম্পাদক জনাব মোল্লা খোকন,
প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব মাফিজুল ইসলাম রাসেল,
সহ-সভাপতি খোকন আহমেদ, আব্দুল মান্নান, আব্দুল হান্নান, প্রচার সম্পাদক খুরশেদ আলম মিলন,
সহ সাধারণ সম্পাদক জনাব মোঃ ইসহাক,
যুগ্ম সাংগঠনিক সম্পাদক জনাব মুরাদ হোসেন,
শিক্ষা বিষয়ক সম্পাদক এম মিজানুর রহমান,
শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জনাব শেখ মোহাম্মদ জুয়েল, আইন বিষয়ক সম্পাদক মিয়া কাউসার, রফিকুল ইসলাম, জামাল চৌধুরী, আব্দুল হান্নান, মোহাম্মদ উজ্জ্বল, নবীর, নুরে আলম সহ আরো অনেকে।

পরিশেষে সম্মানিত সভাপতি জনাব মহিউদ্দিন সাহেব,যারা অক্লান্ত পরিশ্রম করে সুন্দর ও সফলতার সাথে অনুষ্ঠান সম্পন্ন এবং আনন্দ ভ্রমণে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আলোকিত করেছেন, রেফেল ড্র তে বিভিন্ন ধরনের পুরস্কার দিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন,
তাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন সকলের সহযোগিতা পেলে আগামীতে আরো বড় ধরনের কোন অনুষ্ঠান করার আশ্বাস প্রদান করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন