প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব উত্তরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫

মতলব উত্তর উপজেলায় সাপের কামড়ে খুকি বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের হাতীঘাটা টরকি গ্রামে এই ঘটনা ঘটে।

 

নিহত খুকি বেগম হাতীঘাটা টরকি গ্রামের মামুন সরকারের স্ত্রী। তার বাবার নাম মুক্তিযোদ্ধা আব্দুর রব।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে প্রতিদিনের মত সকালে রান্নাবান্নার কাজে রান্নাঘরে গেলে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। সাপে কাটার পর সে অসুস্থ হয়ে পড়লে তার স্বামী তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর খবর শুনেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করে স্বজনরা।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন