প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৫

ঢাকায় সড়ক দুর্ঘটনায় মো. আবু সুফিয়ান গাজী (৪৫) নামের হাজীগঞ্জের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর শেওড়াপাড়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি হাজীগঞ্জের কালচোঁ উত্তর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের গাজী বাড়ির সিরাজ গাজীর বড় ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজধানীর শেওড়াপাড়া এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন, আবু সুফিয়ান। মঙ্গলবার দিবাগত রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইজিবাইক যোগে নিজ বাসায় আসার পথে দ্রুতগামী একটি পিকআপ ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন।

ওই সময়ে শেওড়াপাড়া থানা পুলিশ নিহত আবু সুফিয়ানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যায়। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ হাজীগঞ্জে নিয়ে আসে।

স্থানীয় প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান মামুন বলেন, বুধবার সকালে জানাযা শেষে নিহত আবু সুফিয়ান গাজীর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন