প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে মৎস্য সপ্তাহ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়। এবারের প্রতিপাদ্য ‘অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি’।

 

সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে সদর উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

সেখানে বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন অতিথিরা।

পরে সদর উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ অতিথিরা।

এরপর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আলোচনাসভা ও মৎস্য সম্পদ উন্নয়নে বিভিন্ন অবদান রাখায় মৎস্যচাষিদের পুরস্কার দেওয়া হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, আমাদের প্রতিপাদ্যের মধ্যে যে অভয়াশ্রম এর কথা বলা হয়েছে, তা হচ্ছে আমাদের প্রাকৃতিকভাবে গড়ে ওঠা জলাশয়গুলোতে মাছ চাষ করা এবং মাছ চাষের জন্য নিরাপদ রাখা। নদী, খালসহ জলাশয়গুলো মাছ চাষের জন্য এখনো আমরা নিরাপদ করতে পারছি না। আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, অভয়াশ্রমগুলোকে আমরা যত্ন করব।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন