প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

বেগম খালেদা জিয়ার জন্মদিন ও জেলা বিএনপির সাবেক সভাপতির রোগ মুক্তি কামানায় দোয়া

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন ও কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য,চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের প্রধান সমন্বয়ক ইঞ্জি.মমিনুল  হকের আশুরোগ মুক্তি কামানায়  মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বাদ আসর হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া (মনিনাগ) মজুমদার বাড়ি জামে মসজিদে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মজুমদার সুমন ও পৌর ১০ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম এর উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময়  উপস্থিত  ছিলেন,হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড.মোঃ ওমর ফারুক খান টিটু,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন,উপজেলা  মৎস্যজীবীদলের সভাপতি মোঃ ইমান হোসেন,পৌর ১০ নং ওয়ার্ড যুবদল সাবেক সাধারণ সম্পাদক মোঃ জহির  মিয়া,পৌর ছাত্রদলের সাবেক সদস্য মোঃ নয়ন মোল্লা,হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ ইমরান হোসেন সৈকত,পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া (মনিনাগ) মজুমদার বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু মুসা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন