প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

দলিল লেখক করিমের অশোভনীয় আচরণ : লাইসেন্স স্থগিত

মামুন হোসাইন, ফরিদগঞ্জ
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৪

চাঁদপুরের ফরিদগঞ্জ দলিল লেখক আব্দুল করিম পাটওয়ারী সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করায় দলিল লেখক সমিতি তার লাইসেন্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। তার লাইসেন্স নং- ৮৯। ঘটনার বিবরণে জানা গেছে, সম্প্রতি নুরুল ইসলাম নামে এক ভুক্তভোগী দলিল লেখক আব্দুর করিম পাটওয়ারীর বিরুদ্ধে দলিল এবং খারিজ জালিয়াতির অভিযোগ করেন। এ বিষয়ে আব্দুল করিম পাটওয়ারীর বক্তব্য জানতে সোমবার দুপুরে দলিল লেখক সমিতিতে যায় সাংবাদিকরা।

তিনি শুরু থেকে সাংবাদিকদের সাথে অত্যন্ত রুঢ় ব্যবহার করেন। সামঞ্জস্যবিহীন কথাবার্তা বলেন এবং হুমকি ধমকি প্রদান করেন। এ সময় পার্শ্ববর্তী দলিল লেখকগণ তাকে বারবার নিবৃত্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতে সায় দেননি। এক পর্যায়ে তার ছবি ধারণ করা হচ্ছে সন্দেহে সাংবাদিক শামীম হাসানের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সাংবাদিকরা তাৎক্ষণিক মোবাইল ফিরিয়ে নিতে সক্ষম হন।

এ ঘটনার প্রতিকার চেয়ে সাংবাদিক শিমুল হাছান বাদী হয়ে উপজেলা সাব রেজিস্টার এবং উপজেলা দলিল লেকক সমিতির সভাপতি বরাবর অভিযোগ দিয়েছেন। এ অভিযোগের ভিত্তিতে দিলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সাংগঠনিক তদন্ত ও আলোচনা করে অভিযোগের সত্যতা পায়। তখন সংগঠনের নিয়মতান্ত্রিক ভাবে সকলের সিদ্ধান্তে লেখক আব্দুল করিম সনদ নং -৮৯ এর সনদ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় গতকাল মঙ্গলবার সন্ধ্যায়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন