প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে রাস্তা সংস্কারে চেয়ারম্যানের টাকা দাবি প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি:
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫

গত ৯ আগস্ট শনিবার কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে রাস্তা সংস্কারে টাকা দাবি করলেন চেয়ারম্যান’শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান।

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন,আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া,বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি রাস্তা সংস্কারে কারো কাছ থেকে কোন টাকা চাইনি।

এই ইউনিয়নের মানুষ আমাকে চিনে এবং জানে। আমি নিজস্ব অর্থায়নে কয়েকটি রাস্তার সংস্কার কাজ করেছি এবং বাপ-দাদার পৈতৃক সম্পত্তি বিক্রি করে জনসেবা করি।

আমার বিরুদ্ধে যে অপপ্রচার এটা একটা চক্রের চক্রান্ত। এগুলো করে লাভ হবে না।

আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
মোঃ মিজানুর রহমান,

চেয়ারম্যান,২ নং বাকিলা ইউনিয়ন পরিষদ, হাজীগঞ্জ,চাঁদপুর।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন