প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে ৪৫ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫

হাজীগঞ্জ উপজেলার দেররা থেকে ১ হাজার ৮০০ কেজি (৪৫ মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত দেররা মাছের আড়তে যৌথ অভিযান পরিচালনা করে চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোষ গার্ড চাঁদপুর স্টেশন।
বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নিজাম ওমর ফারুক।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে দেররা মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আড়তের সামনে বক্সে থাকা ১হাজার ৮০০ কেজি জেলিপুশকৃত চিংড়ি জব্দ করা হয়। জব্দ চিংড়ির কেউ মালিক দাবি না করে কাউকে আটক করা সম্ভব হয়নি।

দুপুরে জব্দকৃত চিংড়িগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা সার্বিক সহযোগিতা করে।

মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ বাস্তবায়নে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা‌।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন