মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের ক্লাসে অধিকতর ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নে বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা সম্পন্ন হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান।
এ সময় আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ হাবিব ঢালী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী জিন্নাহ, উপজেলা বিএনপি সদস্য সিরাজ বকাউল ,আল আমিন ভূইয়া,জসিম প্রধানিয়া, সাত্তার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।