প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

রাজারগাঁওয়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারে প্রশংসায় ভাসছেন সিদ্দিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৫

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও উত্তর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘদিনের ভোগান্তি ও দুর্ভোগ লাঘবের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব মোঃ সিদ্দিকুর রহমান।

 

আলামিন বাজার হইতে উত্তরের রোড, শান্তি বাজারের রোড, রাজারগাঁও বাজার বড় ব্রিজের সামনে থেকে ঘোড়া দাড়ি রোড, মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের দক্ষিণের রোড ডিংকা ভাঙ্গা ,পশ্চিম রাজারগাঁও বকাউল বাড়ির সামনে থেকে পিপিয়া রোডে সম্প্রতি রাস্তা গুলোর বিভিন্ন ভাঙা ও চলাচলের অযোগ্য অংশগুলো মেরামত করে চলাচলের উপযোগী করে তোলেন তিনি।

এ কাজের নেতৃত্ব দেন ১নং রাজারগাঁও ছাত্রদলের সাবেক সেক্রেটারি মোঃ হারিছ আহামেদ খান , মহসিন বকাউল , কাউসার বেপারী, শাহ মাসুদ, কাশেম মুন্সী, বিল্লাল বেপারী, ইউসুফ ব্যাপারী, সালাউদ্দিন বকাউল,সেলিম বকাউল, নেপাল সূত্রধর,আব্দুল মান্নান পাটোয়ারী,শাহজালাল ,সুজন খান, নাজির হোসেন ক্যাপ্টেন বাবু, সাংবাদিক কাউছার পাটোওয়ারী এবং আরো অনেকে।

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “বছরের পর বছর আমরা এই রাস্তা গুলো দিয়ে চলাচলের সময় ভোগান্তির শিকার হয়েছি। মেরামতের পর এখন অনেকটাই স্বস্তি পাচ্ছি। সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে এলাকাবাসীর সমস্যা অনেকটাই কমে যাবে।”

জনকল্যাণই মূল লক্ষ্য এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে জনাব মোঃ সিদ্দিকুর রহমান বলেন, “জনকল্যাণই আমাদের প্রধান লক্ষ্য। মানুষের কষ্ট লাঘব করতে পেরে আমি আনন্দিত ভবিষ্যতেও এলাকার উন্নয়নে যা কিছু করা সম্ভব, করার চেষ্টা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, এই ধরনের ব্যক্তি উদ্যোগের মাধ্যমে এলাকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্প্রীতি বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতে এমন জনমুখী কাজ আরও বেশি দেখা যাবে, যাতে করে রাজারগাঁও সহ হাজীগঞ্জ উপজেলার উন্নয়ন ত্বরান্বিত হয় এবং জনগণের জীবনযাত্রা সহজ হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন