প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে তালিকাভুক্ত প্রতারক চক্রের দুই সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৫

চাঁদপুর সদরের স্টেডিয়াম রোড এলাকা থেকে তালিকাভুক্ত প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

 

চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

শনিবার রাতে চাঁদপুর সদর উপজেলায় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান চালিয়ে এই দুই প্রতারককে আটক করা হয়।

 

উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার স্টেডিয়াম রোড এলাকা থেকে চিহ্নিত প্রতারক চক্রের সদস্য কিশোর সিং রায় (৫০) এবং আব্দুর রহমান তারেক (২৪)’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন