প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

উপদেষ্টাদের দেশ ছাড়ার গুজব নিয়ে আসিফের ‘রসিকতা’

চাঁদপুর ট্রিবিউন ডেক্স
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদ ছেড়েছেন বলে গুজব ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকে পোস্ট দিচ্ছেন। এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পাল্টা একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

বুধবার (৯ অক্টোবর) সকাল পৌনে দশটার দিকে দেয়া ওই পোস্টে তিনি রসিকতা করে লিখেছেন, ‘শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও। সোর্স: চালাই দেন।’

 

গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে নিয়ে নানা গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রাতভর ছড়ানো গুজব উড়িয়ে দিতেই আসিফ মাহমুদ পোস্টটি দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন