প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জের বাকিলায় যৌথবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেপ্তার

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জে কিশোর গ্যাং নির্মূল ও সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলমান রয়েছে।

সেই অভিযানের অংশ হিসেবে শনিবার (২৬ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটে হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আটজন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আটককৃতরা হলেন-মোঃ রিফাত আহমেদ (২১), লেমন পাটোয়ারী (২১), মোঃ জুয়েল হোসেন (২২), মোঃ আজাদ রানা (২২), মোঃ আক্তার হোসেন (২০), রাব্বি হোসেন (২০), সোহেল ওরফে জুয়েল (২৫) এবং খোরশেদ আলম (১৮)।

তাদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অভিযোগ ছিল,বিশেষ করে ছিনতাই, মাদক সেবন ও বিক্রি,স্থানীয় লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং সংঘবদ্ধ হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা ছিল তাদের প্রধান কর্মকাণ্ড। এলাকাবাসী দীর্ঘদিন ধরে এদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে আসছিল।

যৌথ বাহিনীর তৎপরতায় এই অভিযানটি সফল হয় এবং আটকদের হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানের মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা মনে করছেন। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আশ্বাসও দেওয়া হয়েছে,যাতে কিশোর গ্যাং ও অপরাধমূলক কার্যক্রম পুরোপুরি নির্মূল করা যায়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন