প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে জনদুর্ভোগ কমাতে সুহিলপুর-রঘুনাথপুর সড়কের সংস্কার কাজ করলেন ইউপি চেয়ারম্যান সুমন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫

জনদুর্ভোগ কমাতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইবনে আল জায়েদ হোসেন এর পরামর্শক্রমে ৫ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ প্রধানিয়া সুমন এর নিজ উদ্যোগে সড়ক রিপেয়ারিংয়ের কাজ চলমান এবং কাজের অগ্রগতি তিনি নিজে উপস্থিত থেকে কর্মরত লোকদের সাথে কথা বলছেন ও পরামর্শ দিচ্ছেন।

শনিবার  (২৫ জুলাই) বিকেলে উপজেলার সুহিলপুর-রঘুনাথপুর বিশ্বরোড কাজিরগাঁও এলাকায় সড়কে বড় বড় গর্তে ইট ও বালু দিয়ে রাস্তার মেরামত করা হয়। এতে দুর্ভোগ লাঘব হয় ওই এলাকার সহ আশপাশের প্রায় লক্ষ লক্ষ মানুষের। এসময় ৫ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ প্রধানিয়া সুমনের নিজে উপস্থিত থেকে শ্রমিকদের কাজে দিকনির্দেশনা দেন এবং সাথে নিজেও মেরামতের কাজে অংশ নেন।

অটো চালক মো. শাহ আলম জানান, আমি গত ১০ বছর যাবৎ অটো গাড়ী দিয়ে হাজীগঞ্জ বাজার থেকে সুহিলপুর,ধড্ডা আড়ং বাজার,রগুনাথপুর বাজারে মালামাল নিয়ে যাতায়াত করি। যেই স্থানে রিপেয়ারিংয়ের কাজ চলমান এখনে দীর্ঘ দিন কাজ না হওয়ায় আমার অটো গাড়ীটির চাকা দুবার ভেঙে পড়েছে, বহু মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সুমন চেয়ারম্যানের উদ্যোগে এই সংস্কার কাজটি হওয়ায় ধন্যবাদ জানাচ্ছি।

সিএনজি ড্রাইভার লোকমান হোসেন বলেন,আমি সিএনজি চালক ভাড়া নিয়ে প্রতিদিন হাজীগঞ্জ থেকে রগুনাথপুর বাজারসহ বিভিন্ন গ্রামে যাত্রী নিয়ে যাতায়াত করি। কাজিরগাঁও বিশ্বরোড থেকে সুহিলপুর বাজার পর্যন্ত রাস্তায় কাদা ও ছোট বড় গর্ত থাকার কারেণ খুব দুর্ভোগ পোহাতে হতো। আজকে রাস্তার সংস্কার কাজ করা দেখে খুব ভালো লেগেছে। আমি সিএনজি ড্রাইভারদের পক্ষে থেকে ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানিয়া সুৃমনকে ধন্যবাদ জানাই। চেয়ারম্যান সাহেবকে দোয়া করছি মহান আল্লাহপাক চেয়ারম্যানের ভালো রাখুক।

 

ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানিয়া সুৃৃৃমন বলেন, বৃষ্টির কারণে এবং দীর্ঘদিন সড়কটির সংস্কার কাজ না হওয়ায় সড়কে বড় গর্ত তৈরি হয়েছে। জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে মেরামতের কাজ করেছি। মানুষের পাশে থাকাই আমার দায়িত্ব।আমি বিষয়টি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.ইবনে আল জায়েদ হোসেন স্যারকে জানাই। স্যারের নির্দেশে আমি রাস্তা মেরামতের উদ্যোগ নেই। এই রাস্তা মেরামতের মধ্য দিয়ে মানুষের দূর্ভোগ কমবে এবং এ কাজটি করে নিজের কাছেও ভালো লাগছে।

এ বিষয়ে  হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবনে আল জায়েদ হোসেন বলেন,জনদুর্ভোগ কমাতে এবং যানবাহন চলাচলের সুবিধার্থে মূলত সুহিলপুর-রঘুনাথপুর সড়কের সংস্কার কাজ করা হচ্ছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন