প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় বিএনপির গণমিছিলে হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫

কচুয়ায় বিএনপির গণমিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার রহিমানগর বাজার থেকে প্রতিবাদ সমাবেশ শেষে মিছিলটি বের হলে এ হামলা হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

এ ঘটনায় রহিমানগর বাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হামলার বিষয়ে কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম অভিযোগ করে বলেন, বিএনপির সাবেক মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের সমর্থিত নেতাকর্মীরা অতর্কিতভাবে এ হামলা করেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উল্ল্যাহ সেলিম হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

 

তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে গণমিছিল ও সমাবেশে কোনো বিএনপি সমর্থকরা হামলা করতে পারেন না। তারা ফ্যাসিবাদের দোসর ও বিএনপির বিপথগামী।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, বিএনপি নেতা মোশাররফ হোসেন সমর্থিত নেতাকর্মীরা গণমিছিল করেন। এসময় রহিমানগর বাজার প্রদক্ষিণকালে ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে ধাওয়া করে। ওইসময় ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজারে পুলিশের টহল রয়েছে।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন