প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে ছয় মাসে হাফেজ শিশু তানভীরকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ছায়েদুজ্জামান তানভীর মাত্র ছয় মাসে (পাঁচ মাস ২৫ দিন) পবিত্র কুরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলা সদরের শাহরাস্তি দারুল কুরআন মাদ্রাসায় এক অনুষ্ঠানে তাকে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

তানভীর শাহরাস্তি পৌরসভার নিজমেহার মোল্লা বাড়ির মোহাম্মদ নূরুন্নবীর দ্বিতীয় ছেলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। তিনি বলেন, তানভীরের এ সাফল্য আমাদের সমাজের জন্য গর্বের। এ ধরনের অর্জন প্রমাণ করে, ইচ্ছাশক্তি থাকলে সবকিছুই সম্ভব।

বিশেষ অতিথি হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আবু নছর আশরাফি বলেন, তানভীর শিশুদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রযুক্তির এ যুগে একজন শিশু যখন কুরআনের আলোয় নিজেকে গড়ছে, তখন তা সমাজের জন্য আশার আলো হয়ে উঠে।

এতে বক্তব্য রাখেন- ব্যবসায়ী নজরুল ইসলাম মন্টু, শাহরাস্তি ইসলামী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা খলিলুর রহমান, প্রেস ক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল এবং প্রতিষ্ঠানটির শিক্ষা সচিব মাওলানা আবু সুফিয়ান রাজাপুরী।

মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি জানান, তানভীর অত্যন্ত মনোযোগী ও বিনয়ী ছাত্র। ধারাবাহিক অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে সে মাত্র ১৭৫ দিনে কুরআন মুখস্ত করেছে।

 

 

অনুষ্ঠানে হাফেজ তানভীরকে সংবর্ধনা প্রদান ছাড়াও মাদ্রাসার নতুন ৩৩ জন ছাত্রের পাঠদানের সূচনা করা হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন