প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৫

ফরিদগঞ্জে দ্রুতগামী একটি মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। নিহত তামিম হোসেন (৬) ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকার বেদে সম্প্রদায়ের শরীফ হোসেন ও আলেয়া বেগম দম্পতির সন্তান।

 

বুধবার (২৩ জুলাই) উপজেলার পৌর এলাকার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এ সড়ক দুর্ঘটনায় আহত হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা গেছে, বুধবার দুপুরে তামিম মাদ্রাসা থেকে এসে মায়ের জন্য সওদা কিনতে ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকার রাস্তা পার হওয়ার সময় মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে।

পরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাতপাতালে ও পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন