প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে  মানববন্ধন ও স্মারক লিপি প্রদান 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জে কিন্ডারগার্টেন স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদের চত্বরে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন হাজীগঞ্জ উপজেলার শাখার আয়োজনে উপজেলার স্বীকৃত ৭২টি প্রতিষ্ঠানের অংশ গ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন কিন্ডারগার্টেনের শিক্ষক ও অভিভাবকরাসহ সাধারণ শিক্ষার্থীরা।

বক্তারা বলেন,কিন্ডারগার্টেন স্কুলে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের বাদ দিয়ে কোনভাবেই শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয়। বৈষম্যহীণ বাংলাদেশ বির্নিমানে যেই জুলাই অভ্যুত্থানে হাজার হাজার ছাত্রজনতা শহীদ ও আহত হয়েছেন সেই জুলাই মাসেই শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য কোন ভাবেই মেনে নেওয়া যায়না। কিন্ডার গার্টেনে পড়ুয়া শিক্ষার্থীরা সহ অভিভাবক ও শিক্ষকরাও জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলো। শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য দূর করার জন্য শিক্ষা উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন বক্তারা অন্যথায় সারা বাংলাদেশের কিন্ডারগার্টেনে পড়ুয়া ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে কঠোর থেকে কঠোরতম আন্দোলন ডাক দিতে বাধ্য হবো বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

মানববন্ধন শেষে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেনের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবার স্মারক লিপি প্রদান করা হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও হাজীগঞ্জ উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বজলুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ ভদ্র,বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হাজীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ শাহ আলম মুন্সী, চাঁদপুর জেলা শাখার শিক্ষা সচিব আবুল কালাম আজাদ, চাঁদপুর জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আবুল ফারাহ্,হাজীগঞ্জ উপজেলা শাখার অর্থ সম্পাদক ইবরাহীম মির্জা, হাজীগঞ্জ উপজেলা শাখার শিক্ষা সচিব মোঃ সাইফুল ইসলাম প্রমুখ

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন