প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

এসএসসিতে উপজেলায় সর্বোচ্চ নাম্বার পাওয়া নুরজাহানকে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫

চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর ১২৩৭ পেয়ে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সেরা শিক্ষার্থী হিসেবে স্বীকৃতি পাওয়া মেধাবী শিক্ষার্থী শেখ নুরজাহান আক্তার-কে সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ।

বৃহস্পতিবার ২৪ জুলাই কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।

সে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুযযাম্মেল হুসাইন।

এসময় সহকারী অধ্যাপক মো. বেলাল হোসেন,বিলকিস আরা বেগম,তৌহিদা আকতার,প্রদীপ কুমার দাস,প্রভাষক মো. মাসুদুর রহমান,মো. কামরুল হাসান,মো. উজ্জ্বল হোসেন ও কৃতী শিক্ষার্থী শেখ নুরজাহান আক্তার পিতা ডিগ্রি কলেজের শিক্ষক শেখ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মাকছুদুর রহমান সার্বিক তত্ত্বাবধানে ও উপস্থাপনায় অন্যান্য অতিথি,কলেজের শিক্ষক,কৃতি শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন